সূচক Index / DSEX
পুরো বাজারের হালচাল এক নম্বরে: DSEX বাড়লে বোঝায় বড় কোম্পানিগুলোর দাম মোটের ওপর বেড়েছে।
না জানলে দামি ভুল হবেSkipping it costs money
খবরে শুনবেন "আজ সূচক ৪৮ পয়েন্ট বেড়েছে"। সূচক জিনিসটা কী, আর ৪৮ পয়েন্ট মানে কী?
সূচক হলো পুরো বাজারের হালচাল একটা সংখ্যায় প্রকাশ করার চেষ্টা। ডিএসইতে তিনশোর বেশি কোম্পানি তালিকাভুক্ত। প্রতিদিন কারো দাম বাড়ে, কারো কমে। "আজ বাজার কেমন গেল" প্রশ্নের উত্তর দিতে হলে সবগুলোকে এক করে একটা গড় বের করতে হয়, আর সূচক ঠিক সেটাই।
এক নজরে
- DSEX প্রধান সূচক, ডিএসইর প্রায় সব কোম্পানি নিয়ে।
- এটা সাধারণ গড় নয়: বড় কোম্পানির ওজন বেশি।
- পয়েন্ট নিজে কিছু বোঝায় না; শতাংশে বদলটাই অর্থবহ।
- DS30 হলো ত্রিশটা বড় কোম্পানির সূচক, DSES শরিয়াহ মানা কোম্পানির।
- সূচক বাড়া মানে আপনার শেয়ার বেড়েছে তা নয়।
ওজন কেন লাগে
যদি সবগুলো কোম্পানিকে সমান ধরা হতো, তাহলে একটা ছোট কোম্পানির দাম ২০% বাড়লে সূচকে ততটাই প্রভাব পড়ত যতটা পড়ত গ্রামীণফোনের ২০% বাড়ায়। কিন্তু গ্রামীণফোন বাজারের অনেক বড় অংশ, তাই ওটা আসলেই "বাজার কেমন গেল" প্রশ্নের বেশি বড় অংশ।
তাই DSEX ওজন দেয় বাজারমূল্য অনুযায়ী, আর ভাসমান শেয়ারের হিসাব ধরে: যতটা শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে আছে, ততটাই গোনা হয়। যে শেয়ারগুলো সরকার বা প্রতিষ্ঠাতা পরিবারের হাতে বন্ধ, সেগুলো বাদ।
The news says "the index rose 48 points today". What is an index, and what does 48 points mean?
An index is an attempt to say how the whole market did in one number. Over three hundred companies are listed on DSE. Every day some rise and some fall. To answer "how did the market do" you have to combine them into an average, and that is what an index is.
At a glance
- DSEX is the headline index, covering nearly all of DSE.
- It is not a simple average: bigger companies weigh more.
- Points mean nothing on their own; the percentage change does.
- DS30 covers thirty large companies; DSES covers Shariah-compliant ones.
- The index rising does not mean your shares rose.
Why weighting exists
If every company counted equally, a small company rising 20% would move the index as much as Grameenphone rising 20%. But Grameenphone is a much larger part of the market, so it genuinely is a larger part of the answer to "how did the market do".
So DSEX weights by market capitalisation, using the free float: only the shares actually in public hands are counted. Shares locked away with the government or a founding family are excluded.
চিত্রFigure
ওজন দেওয়া সূচক কেমন দেখতেWhat a weighted index looks like
- সবচেয়ে বড় দশটা কোম্পানিThe ten largest companies৪৮%48%সংখ্যায় ৩%, ওজনে প্রায় অর্ধেক3% of the names, near half the weight
- পরের চল্লিশটাThe next forty৩০%30%
- বাকি আড়াইশোর বেশিThe remaining 250 plus২২%22%সংখ্যায় বেশিরভাগ, ওজনে সামান্যMost of the names, little of the weight
পয়েন্ট বনাম শতাংশ
এই জায়গায় খবরের ভাষা বিভ্রান্তিকর। "সূচক ১০০ পয়েন্ট পড়েছে" শুনলে ভয়ংকর মনে হয়, কিন্তু সূচক ৬,৫০০ হলে ১০০ পয়েন্ট মানে ১.৫%, যা একটা সাধারণ দিন। আবার সূচক ১,৫০০ হলে ১০০ পয়েন্ট মানে ৬.৭%, যা একটা ধস।
Points against percent
This is where news language misleads. "The index fell 100 points" sounds alarming, and if the index is at 6,500 that is 1.5%, an ordinary day. If the index is at 1,500, a hundred points is 6.7%, which is a crash.
আগে ভাবুনGuess first
কোন দিনটা খারাপWhich day was worse
দিন ক: সূচক ৬,৪০০ থেকে ৬,৩০০ এ নামল, ১০০ পয়েন্ট। দিন খ: সূচক ১,৪০০ থেকে ১,৩৪০ এ নামল, ৬০ পয়েন্ট। কোন দিনটা বাজারের জন্য খারাপ?Day A: the index goes from 6,400 to 6,300, down 100 points. Day B: from 1,400 to 1,340, down 60 points. Which was the worse day?
আগে নিজে একটা উত্তর ভাবুন। ভেবে নিয়ে পড়লে যা মনে থাকে, না ভেবে পড়লে তা থাকে না।Commit to an answer first. What you read after guessing sticks; what you skim does not.
তাই সবসময় শতাংশে ভাবুন। পয়েন্টের সংখ্যাটা কেবল তখনই অর্থবহ যখন আপনি জানেন সূচকটা কোথায় দাঁড়িয়ে।
বাংলাদেশের সূচকগুলো
| সূচক | কী মাপে | কখন কাজে লাগে |
|---|---|---|
| DSEX | ডিএসইর প্রায় সব কোম্পানি, ওজনসহ | পুরো বাজারের হালচাল |
| DS30 | ত্রিশটা বড় ও তরল কোম্পানি | বড় কোম্পানিগুলো কেমন করছে |
| DSES | শরিয়াহ পরিপালনকারী কোম্পানি | সুদমুক্ত বিনিয়োগ খুঁজলে |
| CSCX, CASPI | চট্টগ্রাম এক্সচেঞ্জের নিজস্ব | খুব কম ব্যবহৃত হয় |
সূচক দিয়ে কী বোঝা যায়, কী যায় না
সূচক একটা ভালো তাপমাত্রামাপক আর একটা খারাপ রোগনির্ণয়। এটা বলতে পারে বাজারে গড়ে কী হচ্ছে, বলতে পারে না কেন হচ্ছে বা কোথায় হচ্ছে।
একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। ধরুন এক সপ্তাহে DSEX ৩% বাড়ল। এর পেছনে অন্তত তিনটা আলাদা গল্প থাকতে পারে, আর তিনটার মানে তিন রকম। এক, ব্যাংক খাতের বড় কোম্পানিগুলোর সুদের আয় বেড়েছে বলে ওগুলোর দাম উঠেছে, আর ওগুলোর ওজন বেশি বলে সূচকও উঠেছে; এখানে বাকি বাজার হয়তো নড়েইনি। দুই, বিদেশি বিনিয়োগ এসেছে বলে বড় আর তরল কোম্পানিগুলোতে চাহিদা বেড়েছে। তিন, দুই-তিনটা কোম্পানির শেয়ারে গুজব ছড়িয়ে দাম টেনে তোলা হয়েছে, যা বাংলাদেশে অচেনা ঘটনা নয়।
তিনটা ক্ষেত্রেই সূচকের সংখ্যাটা একই দেখাবে। এইজন্য সূচকের সঙ্গে সবসময় দুইটা জিনিস দেখতে হয়: লেনদেনের মোট পরিমাণ, আর কতগুলো কোম্পানির দাম বেড়েছে বনাম কতগুলোর কমেছে। যদি সূচক বাড়ে কিন্তু বেশিরভাগ কোম্পানির দাম কমে, তাহলে উত্থানটা কয়েকটা বড় নামের, বাজারের নয়। এই দুইটা সংখ্যাই ডিএসইর নিজের সাইটে প্রতিদিন থাকে।
সূচক বাড়লেই আপনি লাভে নন
এটা মনে রাখা জরুরি। DSEX যদি ২% বাড়ে আর আপনার পাঁচটা শেয়ারের চারটাই ছোট কোম্পানির হয়, আপনার পোর্টফোলিও পড়তেও পারে। সূচক বাজারের গড়, আর গড়ের ভেতরে সবাই থাকে না।
এইজন্যই সূচক দুইটা কাজে লাগে: এক, নিজের ফলাফল তুলনা করার মাপকাঠি হিসেবে, আর দুই, বাজারের মেজাজ বোঝার জন্য। বছরে যদি DSEX ১২% বাড়ে আর আপনার পোর্টফোলিও ৬%, তাহলে আপনার শেয়ার বাছাই আপনার ক্ষতি করেছে, লাভ নয়, যদিও সংখ্যাটা সবুজ।
নিজে যাচাই করুন
So always think in percent. The point figure means something only when you know where the index stands.
Bangladesh's indices
| Index | What it measures | When it is useful |
|---|---|---|
| DSEX | Nearly all of DSE, weighted | How the whole market went |
| DS30 | Thirty large, liquid companies | How the big companies are doing |
| DSES | Shariah-compliant companies | Looking for interest-free investment |
| CSCX, CASPI | Chittagong exchange's own | Rarely used |
What an index can and cannot tell you
An index is a good thermometer and a poor diagnosis. It says what is happening on average; it does not say why, or where.
An example makes it clear. Suppose DSEX rises 3% in a week. At least three different stories could sit behind that, and they mean three different things. One: interest income at the large banks rose, their prices went up, and because they carry weight the index went up with them, while the rest of the market did not move at all. Two: foreign money arrived and pushed demand into the large, liquid names. Three: rumours were spread around two or three shares and their prices were pulled up, which is not an unfamiliar event here.
In all three the index number looks identical. So the index is always read next to two other things: total turnover, and how many companies rose against how many fell. If the index rises while most companies fall, the rise belongs to a few large names rather than to the market. Both numbers are on DSE's own site every day.
The index rising does not mean you gained
Worth remembering. If DSEX rises 2% and four of your five holdings are small companies, your portfolio can still fall. The index is the market's average, and not everybody lives inside an average.
Which leaves the index two real uses: as a yardstick for your own result, and as a read on the market's mood. If DSEX rose 12% in a year and your portfolio rose 6%, your share picking cost you money rather than making it, however green the number looks.
Check yourself
যাচাইCheck yourself
দুইটা প্রশ্নTwo questions
১DSEX এই বছর ১৪% বেড়েছে আর আপনার পোর্টফোলিও ৭%। কীভাবে দেখবেন?DSEX rose 14% this year and your portfolio rose 7%. How should you read that?
২সূচকে বড় কোম্পানিগুলোর ওজন বেশি কেন?Why do large companies weigh more in the index?
কোনো নম্বর নেই। ভুলটার কারণ জানাই এখানকার কাজ।Nothing is scored. Knowing why is the whole job.
পরের লেখাটা সেই দরজা নিয়ে যা দিয়ে আপনি এই বাজারে ঢোকেন: বিও অ্যাকাউন্ট।
Next, the door you walk through to get into this market: the BO account.