Reiad's Library
জার্মান, বাংলায় · Deutsch von Herzen

মন থেকে জার্মান।

Wort für Wort? Nein. Muster für Muster.
শব্দ মুখস্থ নয়, কাঠামো। একটা জার্মান ছাঁচ শিখবেন, তারপর সেই ছাঁচে নিজের হাজারটা বাক্য ঢালবেন। ইংরেজিতে যেভাবে শিখেছেন, ঠিক সেই পথ, নতুন সুরে।

এক ছাঁচ, হাজার বাক্য

প্রতিটা পাঠে একটা করে Muster: একটা কাঠামো, যার ফাঁকা ঘরে আপনি নিজের জীবনের শব্দ বসাবেন। Ich möchte ____ শিখলেই বিশটা বাক্য আপনার। বাক্য মুখস্থ করলে বিশটা বাক্যই থেকে যায়।

বাংলা দিয়ে ব্যাখ্যা, জার্মান দিয়ে অভ্যাস

ব্যাখ্যাটা আপনার ভাষায়, যাতে বুঝতে শক্তি খরচ না হয়। আর যা মুখে তুলবেন সেটা পুরোটাই জার্মান। ধরে নেওয়া হয়েছে আপনি ইংরেজি একবার শিখেছেন, তাই সেই অভিজ্ঞতাটাকে বারবার কাজে লাগানো হয়েছে।

রোজ একটা পাতা

প্রথম টা স্তরের সঙ্গে একটা করে অনুশীলন খাতা, আর স্তর যত উপরে খাতা তত লম্বা। দিনে একটা পাতা: একটা ছাঁচ, পাঁচটা নমুনা, নিজের আটটা বাক্য, ছয়টা অনুবাদ, আর নিজের জীবনের একটা সত্যি অনুচ্ছেদ। যা লিখবেন সেটা আপনার ব্রাউজারেই থাকবে।

পড়তে কোনো টাকা লাগে না

জার্মানের সব পাঠ ফ্রি, বাংলায়। কোন পাঠটা পড়া হয়েছে সেটা জমা থাকে আপনার অ্যাকাউন্টে, তাই ফোনে যেখানে থামবেন ল্যাপটপে সেখান থেকেই শুরু করতে পারবেন। খাতায় যা লেখেন সেটা থাকে এই ব্রাউজারেই, কোথাও পাঠানো হয় না।

Die eine Regel · একটাই নিয়ম

If your mouth does not move, it is not language practice. মুখ না নড়লে সেটা ভাষার অনুশীলন নয়, শুধু পড়া। সময়ের অন্তত অর্ধেকটা জোরে বলতে হবে। ভুল হলে চলবে, একা হলে চলবে: চুপ থাকলে চলবে না।

শূন্য থেকে মুক্তভাবে বলা পর্যন্ত, চার ধাপে। যেখান থেকে খুশি শুরু করতে পারেন, কিছুই বন্ধ করা নেই, তবে ক্রম মেনে গেলে প্রতিটা স্তর আগেরটার ওপর দাঁড়ায়। চারটা স্তরেরই সব পাঠ লেখা হয়ে গেছে।

দিনে এক ঘণ্টা, পাঁচ ভাগে

  1. ১০ মিWarm-up: গতকালের পাতাটা একবার জোরে পড়ুন। এটা বাদ দিলে বাকি পুরোটা আলগা হয়ে যায়।
  2. ১৫ মিনতুন ছাঁচ: দিনের Muster, তারপর সেই ছাঁচে নিজের দশটা বাক্য।
  3. ১৫ মিSprechen: ছবি বর্ণনা, Mein Tag, বা আয়নার সামনে। এটাই আসল কাজ।
  4. ১০ মিHören: ধীর জার্মান শুনে প্রতিটা লাইন থামিয়ে হুবহু বলুন।
  5. ১০ মিটুপি-কার্ড: দশটা নতুন বিশেষ্য, der·die·das সহ, তিন রঙে।
আমি জার্মানের কিছুই জানি না। এখান থেকে শুরু করা যাবে?

হ্যাঁ, এটা ঠিক সেই ধরনের মানুষের জন্যই লেখা। Stufe ১-এর ধ্বনির পাঠ ধরে নেয় আপনি জার্মানের একটা অক্ষরও চেনেন না। শুধু একটা জিনিস ধরে নেওয়া হয়েছে: আপনি ইংরেজি একবার শিখেছেন, তাই সেই অভিজ্ঞতাটা বারবার কাজে লাগানো হয়েছে।

কতদিনে কী হবে?

Stufe ১-এর খাতা শেষে আপনি নিজের পরিচয় দিতে পারবেন, কিছু চাইতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, 'না' বলতে পারবেন, আর নিজের দিনটা জার্মানে বলতে পারবেন। এটা সাবলীলতা নয়, কিন্তু এটাই সেই জায়গা যেখান থেকে কথা বলা শুরু হয়।

প্রতিটা স্তরের পাতায় লেখা আছে সেই স্তর শেষে ঠিক কী কী পারবেন, আর তার খাতাটা কত দিনের। উপরের দিকে খাতাগুলো লম্বা হয়, কারণ কারক, অতীত আর সাবলীলতা তাড়াহুড়ো মানে না।

খাতায় যা লিখব, সেটা কোথায় জমা থাকে?

খাতায় যা লেখেন সেটা থাকে আপনার নিজের ব্রাউজারে, আপনার ডিভাইসেই। কোথাও পাঠানো হয় না। অন্য ফোনে খুললে ঘরগুলো খালি পাবেন, আর ব্রাউজারের ডেটা মুছলে লেখাগুলোও চলে যাবে, তাই গুরুত্বপূর্ণ কিছু লিখলে নিজের খাতাতেও লিখে রাখুন। কোন দিনগুলো হয়েছে, সেই হিসাবটা আলাদা: সেটা জমা থাকে আপনার অ্যাকাউন্টে।

বাংলা কেন? সবাই তো ইংরেজি দিয়ে জার্মান শেখায়।

কারণ দুইটা বিদেশি ভাষা একসাথে সামলানো অহেতুক পরিশ্রম। ব্যাখ্যাটা মাতৃভাষায় হলে মাথার পুরো জায়গাটা জার্মানের জন্য খালি থাকে। আর বাংলায় এমন কিছু জিনিস আছে (তুমি-তোমরা-আপনি, ক্রিয়ার রূপবদল) যেগুলো জার্মানের সাথে মেলে কিন্তু ইংরেজির সাথে মেলে না, সেগুলো ব্যবহার না করাটা ক্ষতি।

এটা কি কোনো পরীক্ষার প্রস্তুতি?

না। লক্ষ্য একটাই: আপনি যেন মুখ খুলে বলতে পারেন। কোনো সার্টিফিকেট নেই, কোনো পরীক্ষার ছক নেই। তবে পথটা মোটামুটি A1 থেকে C1 পর্যন্ত যায়, তাই Goethe বা telc দিতে চাইলে Stufe ৪ পর্যন্ত শেষ করার পরে আলাদা করে শুধু পরীক্ষার ধরনটা অভ্যাস করলেই চলবে।

টাকা আর বাজারের লেখাগুলো কোথায় গেল?

সেগুলো আলাদা জায়গায়, শেখার লাইব্রেরিতে। দুইটা একদম আলাদা বিষয়, তাই আলাদা পথে রাখা হয়েছে: বিনিয়োগ খুঁজতে এসে Akkusativ পেরোতে হবে না, আর জার্মান খুঁজতে এসে ব্রোকার পেরোতে হবে না।

পাশের ঘর

টাকার ভাষাও আছে, আপনার ভাষায়

এই সাইটের অন্য শেখার জায়গাটা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে: একদম শুরু থেকে গবেষণা পর্যন্ত আট ধাপ, সবটাই সহজ বাংলায়। দুটো জায়গা আলাদা, কিন্তু নিয়ম এক: ব্যাখ্যা আপনার ভাষায়, সিদ্ধান্ত আপনার।

এই কোর্সটা একজন শিক্ষার্থীর জন্য লেখা হয়েছিল, আর তারপর সবার জন্য খুলে দেওয়া হয়েছে। কোনো সার্টিফিকেট নেই, কোনো ক্লাস নেই, কোনো খরচ নেই। ভুল পেলে লিখে জানান, ঠিক করে দেওয়া হবে।