সময় আগে, জায়গা পরে Die Wortstellung
ইংরেজি বলে I go home today, জার্মান ঠিক উল্টো। তিনটা ছোট মেশিন, যারা বাক্যকে জার্মান শোনায়।
এই Teil-এ তিনটা ছোট মেশিন। কোনোটাই কঠিন নয়, কিন্তু তিনটাই সেই জিনিস যা একটা শুদ্ধ বাক্যকে জার্মান শোনায়।
এক: সময় আগে, জায়গা পরে
ইংরেজি বলে I'm going home today: জায়গা আগে, সময় পরে। জার্মান ঠিক উল্টোটা করে। আর মজার ব্যাপার, বাংলাও জার্মানের দলে।
Ich fahre morgen mit dem Bus nach Dhaka.
কখন (Zeit) → কীভাবে (Art) → কোথায় (Ort)।
বাংলা: 'আমি কাল বাসে ঢাকায় যাবো।' হুবহু একই ক্রম। আরেকটা ঘরের চাবি তোমার হাতেই।
Ich fahre morgen mit dem Bus nach Dhaka.আমি কাল বাসে ঢাকায় যাবো।
Ich koche heute Abend zu Hause.আমি আজ সন্ধ্যায় বাসায় রান্না করবো।
Wir gehen am Freitag ins Kino.আমরা শুক্রবারে সিনেমায় যাবো।
দুই: man
'লোকে', 'সবাই', 'করা হয়': কে করছে সেটা যখন জরুরি নয়। জার্মানরা এটা অনবরত ব্যবহার করে, আর এটা er-এর রূপ নেয়।
Man spricht hier Bangla.এখানে বাংলা বলা হয়।
In Bangladesch isst man Reis mit Fisch.বাংলাদেশে ভাত-মাছ খাওয়া হয়।
Wie sagt man das auf Deutsch?এটা জার্মানে কীভাবে বলে?
Das macht man so.এটা এভাবেই করে।
Man lernt nie aus!শেখার শেষ নেই!
তিন: es gibt
Akkusativ-এ এর সাথে পরিচয় হয়েছে। এখানে পুরোটা: যা 'আছে' বলবে, সেটা গ্রহীতার আসনে ঢোকে।
Es gibt einen Markt hier.এখানে একটা বাজার আছে।
Es gibt keinen Tee mehr.চা আর নেই।
Gibt es Fragen?কোনো প্রশ্ন আছে?
Was gibt es zum Essen?খাবারে কী আছে?
Es gibt viel zu lernen.শেখার অনেক কিছু আছে।
Es gibt immer einen Weg.পথ সবসময় একটা থাকে।