কাতাপল্ট-ক্রিয়া: stehe … auf Trennbare Verben
aufstehen ভেঙে যায়: মাথা আসন-দুইয়ে, লেজ বাক্যের শেষে। আর modal এলে আবার জোড়া লেগে যায়।
একটা কথা স্বীকার করা যাক: Ich stehe um sechs Uhr auf তুমি স্তর ১ থেকেই বলছো। তৈরি টুকরো হিসেবে মুখস্থ করেছিলে, আর সেটা কাজও করেছে।
আজ শুধু যন্ত্রটা খুলে দেখবো। ভেতরে কোনো নতুন যন্ত্রাংশ নেই।
কাতাপল্ট
auf + stehen = aufstehen → Ich stehe um sechs Uhr auf.
মূল ক্রিয়াটা আসন-দুইয়ে বসে (সেই চেনা আইন), আর উপসর্গটা কাতাপল্টে উড়ে গিয়ে বাক্যের শেষে পড়ে। মাঝখানে যা খুশি বসতে পারে।
এটা স্তর ১-এর বন্ধনীরই আপন ভাই: möchte … lernen, stehe … auf।
| ১ | ২ · ক্রিয়া | মাঝখানে | শেষ · উপসর্গ |
|---|---|---|---|
| Ich | stehe | um sechs Uhr | auf. |
| Ich | rufe | dich heute Abend | an. |
| Der Film | fängt | um acht | an. |
| Wir | kaufen | am Freitag | ein. |
রোজকার কাতাপল্টগুলো
| Verb | অর্থ | বাক্যের ভেতরে |
|---|---|---|
| aufstehen | ঘুম থেকে ওঠা | Ich stehe um sechs Uhr auf. |
| anrufen | ফোন করা | Ich rufe dich heute Abend an. |
| einkaufen | বাজার করা | Wir kaufen am Freitag ein. |
| fernsehen | টিভি দেখা | Er sieht jeden Abend fern. |
| mitkommen | সাথে আসা | Kommst du mit? |
| anfangen * | শুরু হওয়া | Der Film fängt um acht an. |
* চিহ্নটা মনে আছে? anfangen-এ du আর er/sie/es-এ স্বর বদলায়: fängt।
modal এলে জোড়া লেগে যায়
সাহায্যকারী ক্রিয়া (möchte, kann, muss) থাকলে কাতাপল্ট বন্ধ। পুরো ক্রিয়াটা জোড়া লেগে বাক্যের শেষে গিয়ে বসে, ঠিক স্তর ১-এর বন্ধনীর নিয়মে।
একা · ভাঙে
Ich stehe früh auf.আমি সকালে উঠি।
Ich rufe dich an.আমি তোমাকে ফোন করবো।
Wann fängt die Schule an?স্কুল কখন শুরু হয়?
Du siehst müde aus!তোমাকে ক্লান্ত দেখাচ্ছে!
modal-এর সাথে · জোড়া লাগে
Ich muss früh aufstehen.আমাকে সকালে উঠতেই হবে।
Ich möchte dich anrufen.আমি তোমাকে ফোন করতে চাই।
Kann ich mitkommen?আমি কি সাথে আসতে পারি?
Ich möchte nicht fernsehen.আমি টিভি দেখতে চাই না।