টানা বলা: চার ধাপের উত্তর Länger sprechen
Also… weil… zum Beispiel… aber। চার ধাপে এক মিনিট টানা জার্মান, আর আটকে গেলে সারিয়ে নেওয়ার কিট।
এক বাক্য বলে থেমে যাওয়া আর এক মিনিট টানা বলা: এই দুটোর মধ্যে ব্যাকরণের কোনো তফাত নেই। তফাতটা কাঠামোর। এই Teil-এ সেই কাঠামোটা।
চার ধাপের উত্তর
যেকোনো প্রশ্নের এক-মিনিটের উত্তর, চার ধাপে। প্রতিটা ধাপে এই স্তরের একটা করে হাতিয়ার।
| ধাপ | বাক্য | কী কাজে লাগছে |
|---|---|---|
| ALSO… | Also, ich denke, dass Handys wichtig sind. | শুরু আর অবস্থান। Also বলে ভাবার সময়টাও কিনে নিলে। |
| WEIL… | …, weil man immer lernen kann. | কারণ, ক্রিয়া শেষে। তোমার বাংলা-শক্তি। |
| ZUM BEISPIEL… | Zum Beispiel lerne ich Deutsch mit dem Handy. | উদাহরণ, নিজের জীবন থেকে। আসন-এক নিলো, তাই ক্রিয়া দুইয়ে। |
| ABER… | Aber man spielt auch zu viel. Deshalb finde ich: wichtig, aber mit Pause! | অন্য দিক আর উপসংহার, সিসো দিয়ে নামা। |
আটকে গেলে: সারানোর কিট
সবাই আটকায়। তফাতটা হলো, সাবলীল লোকেরা আটকে গেলে জার্মানেই আটকায়, চুপ করে যায় না।
সময় কেনা
Also… / Na ja…আচ্ছা… / মানে…
Moment, bitte.এক সেকেন্ড।
Gute Frage!ভালো প্রশ্ন!
Wie soll ich sagen…কীভাবে বলি…
Lass mich überlegen.একটু ভাবতে দাও।
নিজেকে সারানো
Wie sagt man … auf Deutsch?…টা জার্মানে কী বলে?
Ich habe das Wort vergessen.শব্দটা ভুলে গেছি।
Es ist ein Ding für…এটা একটা জিনিস, যেটা দিয়ে…
Ich meine…মানে বলতে চাইছি…
Noch einmal, bitte?আরেকবার বলবেন?
আজকের কাজ
এই প্রশ্নগুলোর প্রতিটায় এক মিনিট, চার ধাপে। রেকর্ড করো, শোনো, কাল আবার।
Ist Tee besser als Kaffee?চা কি কফির চেয়ে ভালো?
Stadt oder Dorf, wo ist das Leben besser?শহর না গ্রাম?
Warum lernst du Deutsch?তুমি জার্মান শিখছো কেন?
Was hast du gestern gemacht?কাল কী করেছো?
Beschreib deine Familie.নিজের পরিবারের কথা বলো।
Was möchtest du in fünf Jahren machen?পাঁচ বছর পরে কী করতে চাও?