Reiad's Library
ধাপ ২ · শব্দ থেকে বাক্য · কাজ-শব্দ

তিন কালের ক্রিয়া أَزْمِنَةُ الفِعْلِ

একই মূল থেকে তিন রকম ক্রিয়া: সে করল, সে করে, আর করো। কখন হলো, তার তিন চেহারা।

দিন ৪ · ৮ মিনিটের পড়া

ভাষার প্রাণ হলো ক্রিয়া: সে করল, সে করে, করো। আর আরবিতে এই তিনটেই আসে একটাই মূল থেকে, শুধু ছাঁচ বদলে।

বিষয়টা কী

نَصَرَঅতীত (مَاضِي): সে সাহায্য করল

يَنْصُرُবর্তমান (مُضَارِع): সে সাহায্য করে, করবে

اُنْصُرْআদেশ (أَمْر): সাহায্য করো!

মূল একটাই, ن · ص · ر। শুধু ছাঁচ বদলে কাল বদলে যাচ্ছে, আর এই তিনটে চেহারা তুমি বাকি ষাট দিন বারবার দেখবে।

মুখে বলো

نَصَرَ · يَنْصُرُ · اُنْصُرْ। তিন কাল, তিনবার বলো।