What the words meanশব্দগুলোর মানে
Everything this tool says about your body uses one of these. None of them is complicated once somebody writes it out.
আপনার শরীর নিয়ে এই যন্ত্র যা কিছু বলে, তার সবই এগুলোর কোনো একটা ব্যবহার করে। কেউ একবার লিখে দিলে কোনোটাই কঠিন নয়।
- BMIবিএমআই
Weight divided by height squared. It cannot tell muscle from fat and says nothing about where the fat is, which is the part that matters. It is here because a doctor has given you one.
ওজনকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ। পেশি আর চর্বির পার্থক্য এটি বোঝে না, আর চর্বি কোথায় জমেছে তা বলে না, যেটাই আসল ব্যাপার। এটা এখানে আছে কারণ ডাক্তার আপনাকে একটা বিএমআই দিয়েছেন।
- Waist to heightকোমর ও উচ্চতার অনুপাত
Waist divided by height, in the same units. Under 0.5 is the mark to aim for. It needs one tape measure, makes no assumption about population, and predicts risk better than BMI does.
কোমরের মাপকে উচ্চতা দিয়ে ভাগ, একই এককে। লক্ষ্য ০.৫ এর নিচে। লাগে শুধু একটা ফিতা, কোন জনগোষ্ঠী তা ধরে নিতে হয় না, আর ঝুঁকির ইঙ্গিত বিএমআইয়ের চেয়ে ভালো দেয়।
- BMR, the resting burnবিশ্রামে খরচ (BMR)
What your body costs doing nothing at all: breathing, a heartbeat, a brain, a temperature. It is the largest part of what you burn in a day, and no target here goes below it.
একেবারে কিছু না করেও শরীর যা খরচ করে: শ্বাস, হৃৎস্পন্দন, মস্তিষ্ক, শরীরের তাপ। সারা দিনের খরচের সবচেয়ে বড় অংশ এটাই, আর এখানে কোনো লক্ষ্যই এর নিচে নামে না।
- TDEE, the daily burnসারা দিনের খরচ (TDEE)
Everything you burn in a day: the resting burn, plus moving, plus digesting what you ate. After a fortnight of logs this tool stops estimating it and starts measuring it from your own trend.
সারা দিনে যা খরচ হয়: বিশ্রামের খরচ, চলাফেরা, আর যা খেয়েছেন তা হজম করা মিলিয়ে। দুই সপ্তাহ লেখার পর এই যন্ত্র আন্দাজ করা বন্ধ করে আপনার নিজের ধারা থেকে মেপে বলে।
- NEAT, the moving you do not planনা ভেবে যে নড়াচড়া (NEAT)
Walking, standing, carrying, stairs, fidgeting. It varies by hundreds of calories a day between two people of the same size, and it quietly falls during a diet, which is most of what a stall is.
হাঁটা, দাঁড়ানো, বওয়া, সিঁড়ি, অস্থিরতা। একই আকারের দুজন মানুষের মধ্যে দিনে কয়েকশো ক্যালোরির পার্থক্য হয়, আর ডায়েটের সময় চুপচাপ কমে যায়, যেটাই বেশিরভাগ আটকে যাওয়ার আসল কারণ।
- Glycogen, and its waterগ্লাইকোজেন আর তার পানি
The body's store of carbohydrate, about 400 to 500 grams, and each gram is held with roughly three grams of water. Empty it and one and a half to two kilos leave in a week, and none of it is fat.
শরীরে জমানো শর্করা, প্রায় ৪০০ থেকে ৫০০ গ্রাম, আর প্রতি গ্রামের সঙ্গে ধরে রাখা প্রায় তিন গ্রাম পানি। এটা খালি হলে সপ্তাহে দেড় থেকে দুই কেজি নেমে যায়, যার এক ছটাকও চর্বি নয়।
- Ketosisকিটোসিস
The state where the body runs largely on fat, having very little carbohydrate to run on. Deeper ketosis is not faster fat loss: the deficit is what decides that.
যে অবস্থায় শরীর মূলত চর্বি পুড়িয়ে চলে, কারণ শর্করা প্রায় নেই। বেশি গভীর কিটোসিস মানে দ্রুত চর্বি কমা নয়: সেটা ঠিক করে ঘাটতি।
- Adaptive thermogenesisখাপ খাওয়ানো বিপাক
As weight falls, the daily burn falls further than the lost weight alone explains, often by ten to fifteen percent. It is normal, it is not damage, and it is why a target set in week one is wrong by week ten.
ওজন কমার সঙ্গে সঙ্গে দিনের খরচ কেবল ওজন কমার হিসাবের চেয়েও বেশি কমে, প্রায়ই দশ থেকে পনেরো শতাংশ। এটা স্বাভাবিক, কোনো ক্ষতি নয়, আর এই কারণেই প্রথম সপ্তাহের লক্ষ্য দশম সপ্তাহে ভুল হয়ে যায়।
- Lean mass, and FFMIচর্বি ছাড়া ভর আর এফএফএমআই
Everything you are made of that is not fat: muscle, bone, organs, water. FFMI is that divided by height squared, and it is the number that tells somebody who lifts that their BMI is lying about them.
চর্বি বাদে আপনি যা দিয়ে গড়া: পেশি, হাড়, অঙ্গ, পানি। এফএফএমআই হলো সেটাকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ, আর যিনি ভার তোলেন তাঁকে এই সংখ্যাটাই বলে দেয় বিএমআই তাঁর সম্পর্কে ভুল বলছে।
- The trendধারা
A smoothed line through your weighings. A single reading is real weight plus a kilo or two of water, gut contents and salt, so nothing in this tool ever reacts to one.
আপনার সব মাপের ভেতর দিয়ে টানা একটা মসৃণ রেখা। একদিনের মাপ মানে আসল ওজনের সঙ্গে এক দুই কেজি পানি, পেটের খাবার আর লবণ, তাই এখানে কিছুই একটামাত্র মাপে সাড়া দেয় না।
- A deficitঘাটতি
Eating less than you burn. Roughly 7700 kcal is a kilogram of body tissue, which is right for fat and wrong for water, and that is why the arithmetic is done against the trend rather than the scale.
যা খরচ হয় তার চেয়ে কম খাওয়া। প্রায় ৭৭০০ ক্যালোরিতে এক কেজি শরীর, যেটা চর্বির বেলায় ঠিক আর পানির বেলায় ভুল, আর সেজন্যই হিসাবটা দাঁড়িপাল্লার নয়, ধারার বিপরীতে করা হয়।
- HbA1cএইচবিএ১সি
The share of your haemoglobin that has sugar stuck to it. Because a red blood cell lives about three months, it is an average of your blood sugar over that time rather than a reading of this morning, which is exactly the timescale this tool works on.
আপনার হিমোগ্লোবিনের যতটুকুতে চিনি লেগে আছে তার হার। লোহিত রক্তকণিকা প্রায় তিন মাস বাঁচে, তাই এটা আজ সকালের মাপ নয়, ওই তিন মাসের রক্তের চিনির গড়, আর এই যন্ত্র ঠিক ওই সময়ের মাপেই কাজ করে।
- Net carbsকার্যকর শর্করা (net carbs)
Total carbohydrate with the fibre taken off, because fibre is carbohydrate your body cannot break down. It is the number a keto limit is counted in, and it is not on most labels in either country, so it is worked out rather than read.
মোট শর্করা থেকে আঁশ বাদ দিলে যা থাকে, কারণ আঁশ এমন শর্করা যা শরীর ভাঙতে পারে না। কিটোর সীমা এই সংখ্যাতেই গোনা হয়, আর দুই দেশের বেশিরভাগ মোড়কেই এটা লেখা থাকে না, তাই এটা পড়া হয় না, হিসাব করা হয়।
- Resistant starchপ্রতিরোধী শ্বেতসার
Starch that has been cooked and then cooled, in rice or in potatoes, and behaves partly like fibre instead of like sugar. It is the one thing on this list that matters more here than in most places, because cooled rice is an ordinary meal in Bangladesh.
রান্নার পর ঠান্ডা হওয়া শ্বেতসার, ভাতে বা আলুতে, যেটা চিনির মতো নয়, আংশিক আঁশের মতো আচরণ করে। এই তালিকার একমাত্র জিনিস যেটা অন্য অনেক জায়গার চেয়ে এখানে বেশি কাজে লাগে, কারণ বাংলাদেশে ঠান্ডা ভাত রোজকার খাবার।
- The luteal phaseমাসিক চক্রের শেষ পর্ব
The roughly two weeks between ovulation and a period. Water retention rises through it, so the scale can climb one to two kilograms with no change in fat at all, and then drop it in a day. A trend read across a whole cycle is the only honest reading.
ডিম্বস্ফোটন আর মাসিকের মাঝের প্রায় দুই সপ্তাহ। এই সময়ে শরীরে পানি জমে, তাই চর্বি একটুও না বদলেও দাঁড়িপাল্লা এক দুই কেজি উঠতে পারে, আর তারপর একদিনেই নেমে যায়। পুরো চক্র ধরে ধারা দেখাই একমাত্র সৎ পাঠ।