Reiad's Library
ধাপ ৩ · বাক্য থেকে সূরা · পূর্ণ সূরা পড়া

সূরা কীভাবে খুলবে كَيْفَ تَفْتَحُ السُّورَةَ

গোটা সূরা ভয়ের কিছু নয়। একেকটা শব্দ ধরো, চেনাটা আগে চিনে নাও, বাকিটা আন্দাজ করো।

দিন ২৪ · ৭ মিনিটের পড়া

শেষ সেগমেন্ট। এবার ষাট দিনের সব শেখা একসাথে কাজে লাগবে।

গোটা সূরা ভয়ের কিছু নয়

একেকটা শব্দ ধরো, চেনা টুকরো খুঁজে বের করো, তারপর মানে জোড়া লাগাও। তিন ধাপ, আর এর বেশি কিছু নয়।

১ · শব্দ ভাঙোপ্রতিটি শব্দকে আলাদা করে দেখো।

২ · চেনা খোঁজোমূল, ছাঁচ, সর্বনাম, হাতিয়ার চিনে নাও।

৩ · মানে জোড়োটুকরোগুলো মিলিয়ে পুরো ভাব ধরো।

এই তিন ধাপেই যেকোনো ছোট সূরা খুলে যাবে। পরের ছয় দিনে আমরা চারটা সূরায় ঠিক এটাই করব।

মুখে বলো

তিনটে ধাপ নিজের ভাষায় বলো: ভাঙো, চেনা খোঁজো, জোড়ো।