Reiad's Library
ধাপ ৩ · বাক্য থেকে সূরা · কর্মবাচ্য

নিজে চিনে নাও: কর্তা না কর্ম? تَمْرِينٌ

ভেতরের আওয়াজ শোনো। পেশ-যের হলে কর্মবাচ্য, নাহলে কর্তাবাচ্য।

দিন ১৬ · ৭ মিনিটের পড়া

সেগমেন্টের শেষ দিন। কান দিয়ে চেনার অভ্যাস।

কর্তাবাচ্য না কর্মবাচ্য?

ভেতরের আওয়াজ শোনো। পেশ-যের (খুলিকা ধরন) হলে কর্মবাচ্য। বলো তো।

خَلَقَকর্তাবাচ্য

قُتِلَকর্মবাচ্য

يُتْلَىকর্মবাচ্য · পাঠ করা হয়

قَالَকর্তাবাচ্য

أُنْزِلَকর্মবাচ্য · নাযিল করা হয়েছে

শেষেরটা খেয়াল করো: أَنْزَلَ ছিল রূপ ৪, আর أُنْزِلَ তার কর্মবাচ্য। দুটো নিয়ম একসাথে বসে গেছে।

মুখে বলো

خَلَقَ · خُلِقَ। খালাকা, খুলিকা, তিনবার।