Reiad's Library
ধাপ ৩ · বাক্য থেকে সূরা · ক্রিয়ার রূপ

রূপ চেনার চিহ্ন عَلَامَاتُ الأَبْوَابِ

মাঝে জোর? সামনে أ? সামনে اسْت? চিহ্ন তিনটা, আর তাতেই বেশির ভাগ রূপ ধরা পড়ে।

দিন ২ · ৮ মিনিটের পড়া

চারটে রূপ কুরআনে সবচেয়ে বেশি আসে। আজ শুধু তাদের চিহ্নগুলো চিনে নাও।

চার চিহ্ন

রূপচিহ্নউদাহরণমানে
فَعَّلَমাঝে জোর (ّ) عَلَّمَশেখাল
أَفْعَلَসামনে أ أَنْزَلَনাযিল করল
اِفْتَعَلَভেতরে ت اِسْتَمَعَমন দিয়ে শুনল
اِسْتَفْعَلَসামনে اسْت اِسْتَغْفَرَক্ষমা চাইল

এই চারটে চিনলেই অনেক কাজ হয়ে যায়। বাকি রূপগুলো কম আসে, আর সেগুলো নিয়ে আজ ভাবার দরকার নেই।

মুখে বলো

عَلَّمَ · أَنْزَلَ · اِسْتَمَعَ · اِسْتَغْفَرَ। প্রতিবার চিহ্নটা কোথায়, খেয়াল করো।