Reiad's Library
Quran · Studies

কুরআনে বর্ণিত হারামসমূহ

এছাড়াও যেকোনো পাপকাজই নিষিদ্ধ আর সেগুলোও হারাম যা সহিহ হাদিসসমূহে হারাম করা হয়েছে। এই কাজটি আমার ব্যক্তিগত জীবনে কুরআন শিক্ষা শুরুর একটি বড় ধাপ ছিলো।

বল, ‘এসো, তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন, তা তিলাওয়াত করি যে:

1. তোমরা তার সাথে কোন কিছুকে শরীক করবে না এবং মা-বাবার প্রতি ইহসান করবে
2. আর দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আমিই তোমাদেরকে রিয্ক দেই এবং তাদেরকেও।
3. আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে না- তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে।
4. আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না, আল্লাহ যা হারাম করেছেন। এগুলো আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা বুঝতে পার।
5. আর তোমরা ইয়াতীমের সম্পদের নিকটবর্তী হয়ো না, সুন্দর পন্থা ছাড়া। যতক্ষণ না সে পরিণত বয়সে উপনীত হয়
6. আর পরিমাপ ও ওযন ইনসাফের সাথে পরিপূর্ণ দেবে। আমি কাউকে তার সাধ্য ছাড়া দায়িত্ব অর্পণ করি না।
7. আর যখন তোমরা কথা বলবে, তখন ইনসাফ কর, যদিও সে আত্মীয় হয় এবং আল্লাহর ওয়াদা পূর্ণ কর। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। যাতে তোমরা উপদেশ গ্রহণ কর। আর এটি তো আমার সোজা পথ। সুতরাং তোমরা তার অনুসরণ কর এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।
𝗤𝘂𝗿𝗮𝗻 𝟲. 𝟭𝟱𝟭-𝟭𝟱𝟯. 

বল, 'আমার রব তো হারাম করেছেন
(3) অশ্লীল কাজ (fawahish), যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে
8. আর সেই পাপ (অন্যায়রূপে অধিকার হরণ করা)
9. ও অন্যায়ভাবে সীমালঙ্ঘন (opression)
(1) এবং আল্লাহর সাথে তোমাদের শরীক করা, যে ব্যাপারে আল্লাহ কোন প্রমাণ অবতীর্ণ করেননি
10. এবং আল্লাহর উপরে এমন কিছু বলা যা তোমরা জান না।'
𝗤𝘂𝗿𝗮𝗻 𝟳. 𝟯𝟯. 

11. তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী
12. রক্ত
13. শূকরের গোশত
14. এবং যা আল্লাহ ভিন্ন কারো নামে যবেহ করা হয়েছে;
15. গলা চিপে মারা জন্তু, প্রহারে মরা জন্তু, উঁচু থেকে পড়ে মরা জন্তু অন্য প্রাণীর শিঙের আঘাতে মরা জন্তু
16. এবং যে জন্তুকে হিংস্র প্রাণী খেয়েছে, তবে যা তোমরা যবেহ করে নিয়েছ তা ছাড়া
17. আর যা মূর্তি পূঁজার বেদিতে বলি দেয়া হয়েছে
18. এবং জুয়ার তীর দ্বারা বণ্টন করা হয় এগুলো গুনাহ (fisqoon) যারা কুফরী করেছে, আজ তারা তোমাদের দীনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় কর। আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিআমত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দীন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। তবে যে তীব্র ক্ষুধায় বাধ্য হবে, কোন পাপের প্রতি ঝুঁকে নয়, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
𝗤𝘂𝗿𝗮𝗻 𝟱. 𝟯. (𝗔𝗹𝘀𝗼, 𝗤𝘂𝗿𝗮𝗻 𝟮. 𝟭𝟳𝟯, 𝗤𝘂𝗿𝗮𝗻 𝟭𝟲. 𝟭𝟭𝟱.) 

নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহর কাছে বার মাস আল্লাহর কিতাবে, (সেদিন থেকে) যেদিন তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন।
19. তার মধ্যে চারটি নিষিদ্ধ মাস (Dhul-Qadah and Dhul-Hijjah, Muharram, Rajab) এটাই প্রতিষ্ঠিত ধর্ম। সুতরাং তোমরা এ মাসসমূহে নিজদের উপর কোন যুলম করো না, আর তোমরা সকলে মুশরিকদের সাথে লড়াই কর যেমনিভাবে তারা সকলে তোমাদের সাথে লড়াই করে, আর জেনে রাখ, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন।
𝗤𝘂𝗿𝗮𝗻 𝟵. 𝟯𝟲. (𝗔𝗹𝘀𝗼, 𝗤𝘂𝗿𝗮𝗻 𝟮. 𝟭𝟵𝟰.) 

অবশ্যই তারা কুফরী করেছে, যারা বলেছে, ‘নিশ্চয় আল্লাহ হচ্ছেন মারইয়াম পুত্র মাসীহ’। আর মাসীহ বলেছে, ‘হে বনী ইসরাঈল, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদাত কর’। নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে,
20. তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা আগুন। আর যালিমদের কোন সাহায্যকারী নেই।
𝐐𝐮𝐫𝐚𝐧 𝟓. 𝟕𝟐. 

যারা সুদ খায়, তারা তার ন্যায় উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এ জন্য যে, তারা বলে, বেচা-কেনা সুদের মতই।
21. অথচ আল্লাহ বেচা-কেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। অতএব, যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হল, যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন। আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায়। আর যারা ফিরে গেল, তারা আগুনের অধিবাসী। তারা সেখানে স্থায়ী হবে।
𝗤𝘂𝗿𝗮𝗻 𝟮. 𝟮𝟳𝟱. 

22. তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে
23. তোমাদের মেয়েদেরকে
24. তোমাদের বোনদেরকে
25. তোমাদের ফুফুদেরকে
26. তোমাদের খালাদেরকে
27. ভাতিজীদেরকে
28. ভাগ্নীদেরকে
29. তোমাদের সে সব মাতাকে যারা তোমাদেরকে দুধপান করিয়েছে
30. তোমাদের দুধবোনদেরকে
31. তোমাদের শ্বাশুড়ীদেরকে
32. তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে, আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাক তবে তোমাদের উপর কোন পাপ নেই
33. এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে
34. এবং দুই বোনকে একত্র করা। তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
𝗤𝘂𝗿𝗮𝗻 𝟰. 𝟮𝟯. 

তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের শিকার ও তার খাদ্য; তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য।
35. আর স্থলের শিকার তোমাদের উপর হারাম করা হয়েছে যতক্ষণ তোমরা ইহরাম অবস্থায় থাক। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর, যার দিকে তোমাদেরকে একত্র করা হবে।
𝐐𝐮𝐫𝐚𝐧 𝟓. 𝟗𝟔. 

এটিই বিধান আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র বিষয়সমূহকে সম্মান করলে তার রবের নিকট তা-ই তার জন্য উত্তম।
36. আর তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু; তবে যা তোমাদের কাছে পাঠ করা হয় সেগুলি ছাড়া। সুতরাং মূর্তিপূজার অপবিত্রতা থেকে বিরত থাক এবং মিথ্যা কথা পরিহার কর।
𝐐𝐮𝐫𝐚𝐧 𝟐𝟐. 𝟑𝟎. 

37. ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করবে না এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক ছাড়া বিয়ে করবে না। আর মুমিনদের উপর এটা হারাম করা হয়েছে।
𝐐𝐮𝐫𝐚𝐧 𝟐𝟒. 𝟑. 

আমি যে সব জনবসতি ধ্বংস করেছি
38. তাদের জন্য এটা হারাম করা হয়েছে যে তারা আর ফিরে আসবে না।
𝐐𝐮𝐫𝐚𝐧 𝟐𝟏. 𝟗𝟓. 

অতঃপর তোমরাই তো তারা
39. যারা নিজদেরকে হত্যা করছ এবং তোমাদের মধ্য থেকে একটি দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ; পাপ ও সমীলঙ্ঘনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহায়তা করছ। আর তারা যদি বন্দী হয়ে তোমাদের নিকট আসে, তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত কর। অথচ তাদেরকে বের করা তোমাদের জন্য হারাম ছিল। তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখ আর কিছু অংশ অস্বীকার কর? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কী প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে গাফিল নন।
𝐐𝐮𝐫𝐚𝐧 𝟐. 𝟖𝟓. 

… হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছ? আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।
𝐐𝐮𝐫𝐚𝐧 𝟔𝟔. 𝟏. 

তোমাদের জিহবা থেকে সাধারণতঃ যে সব মিথ্যা কথা বের হয়ে আসে সেরূপ তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বলনা - এটা হালাল এবং ওটা হারাম। যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করবে তারা সফলকাম হবেনা।
𝐐𝐮𝐫𝐚𝐧 𝟏𝟔. 𝟏𝟏𝟔. 

[এছাড়াও, বিভিন্ন পর্যায়ের পাপের কথাও উল্লেখ আছে কুরআনে - ইসম, যানব, যুরম, যুনাহ/হারাজ, খাতিয়া (সামান্য ভুল-ত্রুটি), কাবাইরা ইসম (গুরুতর পাপ)। আর এগুলোর লিস্ট আরো অনেক বড়।] 

যারা বিরত থাকে গুরুতর পাপ আর অশ্লীল কার্যকলাপ থেকে ছোট খাট দোষ-ত্রুটি ছাড়া; বস্তুতঃ তোমার প্রতিপালক ক্ষমা করার ব্যাপারে অতি প্রশস্ত। তিনি তোমাদের সম্পর্কে খুব ভালভাবেই জানেন যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর যখন তোমরা তোমাদের মায়েদের পেটে ভ্রুণ অবস্থায় ছিলে। কাজেই নিজেদেরকে খুব পবিত্র মনে করো না। কে তাক্বওয়া অবলম্বন করে তা তিনি ভালভাবেই জানেন। 𝐐𝐮𝐫𝐚𝐧 𝟓𝟑. 𝟑𝟐.

If Qur'an said it's haraam, your opinion doesn't matter.

This piece is general education, not investment advice. Rules, rates and fees change: confirm the current details with the relevant institution before acting on anything here.

Comments

    to join in. Everything already here is readable without an account.