Reiad's Library
৩০ · ত্রিশ দিন

৩০ দিনের অনুশীলন খাতা

One page a day. One pattern a day. One honest paragraph a day.
দিনে একটা পাতা। একটা কাঠামো। নিজের জীবনের একটা সত্যি অনুচ্ছেদ।

এই খাতা পড়ার জন্য নয়, লেখার জন্য, আর জোরে বলার জন্য। খালি ঘরগুলো আপনার। ভরান। যা লেখেন সেটা শুধু আপনার এই ব্রাউজারেই জমা থাকে, কোথাও পাঠানো হয় না।

আটকে গেলে এখানে ফিরে আসুন। এই এক তালিকা মুখস্থ হলে যেকোনো শব্দ পড়তে পারবেন।

ধ্বনির চাবি খুলুন
V বনাম Wvery / west · van / one · vine / wineV: উপরের দাঁত নিচের ঠোঁটে ছোঁয়াও। W: ঠোঁট গোল করো, দাঁত লাগবে না।
S · SH · Zsee / she · sip / ship · zoo / sueবাংলায় 'শ' প্রাধান্য পায়, তাই S-ও 'শ' হয়ে যায়। S-এ জিভ সামনে, বাতাস সরু।
THthink · thank · this · motherজিভের ডগা উপর-নিচ দাঁতের মাঝে হালকা রাখো। এটা 'ট' নয়, 'দ'ও নয়।
F বনাম Pfan / pan · fine / pine · four / poorF: ঠোঁটে দাঁত, বাতাস বেরোতে থাকে। P: দুই ঠোঁট বন্ধ করে হঠাৎ ছাড়ো।
হাতের লেখাr · d · g · a · eধীরে লেখো, শুরু কোথায় আর শেষ কোথায় খেয়াল করো। তাড়াহুড়োর লেখা নিজেই পরে পড়তে পারবে না।
Day

WHO + DOES + WHAT

কে, কী করে, কী

The pattern · ছাঁচ

WHO + DOES + WHAT

বাংলায় ক্রিয়া বাক্যের শেষে বসে, ইংরেজিতে দুই নম্বরে। আজ শুধু এই একটা জিনিস মুখে বসাও।

I eat rice. · She reads a book. · We drink tea.

কাজের শব্দটা শেষে নয়, মাঝখানে। এই একটা অভ্যাসেই শুরুর অর্ধেক ভুল শেষ।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I eat rice.আমি ভাত খাই।

She reads a book.সে বই পড়ে।

We drink tea.আমরা চা খাই।

They play cricket.তারা ক্রিকেট খেলে।

I love my mother.আমি আমার মাকে ভালোবাসি।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি পানি খাই।I drink water.
সে ভাত রান্না করে।She cooks rice.
আমরা স্কুলে যাই।We go to school.
তারা গান গায়।They sing songs.
আমি তোমাকে বুঝি।I understand you.
বাচ্চাটা কাঁদে।The baby cries.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

তুমি রোজ যা করো, তার তিনটা সত্যি বাক্য লেখো।

Write 3 true sentences about what you do every day.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day

I am ______

আমি ___ (হই)

The pattern · ছাঁচ

I + am + ______

বাংলায় বলি 'আমি ছাত্রী', মাঝে কিছু লাগে না। ইংরেজিতে 'am' বসাতেই হবে।

I am happy. · I am a student. · I am from Bangladesh.

"I student" ভাঙা ইংরেজি। বাংলাভাষীর সবচেয়ে বেশি করা ভুলটা আজই শেষ করো।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I am happy.আমি খুশি।

I am tired.আমি ক্লান্ত।

I am a student.আমি ছাত্রী।

I am from Bangladesh.আমি বাংলাদেশের।

I am not alone.আমি একা নই।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি ক্ষুধার্ত।I am hungry.
আমি প্রস্তুত।I am ready.
আমি বাসায়।I am at home.
আমি ভয় পাচ্ছি।I am afraid.
আমার বয়স ষোলো।I am sixteen years old.
আমি গর্বিত।I am proud.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

'I am' দিয়ে নিজের তিনটা সত্যি বাক্য লেখো।

Write 3 true sentences beginning with 'I am'.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day

He is · She is · It is · You are · We are · They are

is নাকি are?

The pattern · ছাঁচ

He / She / It → is You / We / They → are

একজন হলে is, একাধিক বা 'তুমি' হলে are। I হলে সবসময় am।

She is my sister. · They are at school. · You are right.

তিনটা মাত্র শব্দ: am, is, are। এক মিনিটের নিয়ম, সারাজীবনের কাজ।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

She is my sister.সে আমার বোন।

He is busy.সে ব্যস্ত।

It is cold today.আজ ঠান্ডা।

You are right.তুমি ঠিক বলেছো।

They are at school.তারা স্কুলে।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

সে আমার বাবা।He is my father.
আমরা বন্ধু।We are friends.
তারা প্রস্তুত।They are ready.
এটা সহজ।It is easy.
তুমি খুব ভালো।You are very kind.
সে ব্যস্ত নয়।She is not busy.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

তোমার পরিবারের মানুষদের নিয়ে তিনটা বাক্য লেখো।

Write 3 sentences about people in your family.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day

NO and QUESTION with am / is / are

না বলা ও প্রশ্ন করা

The pattern · ছাঁচ

NO: He is NOT here. QUESTION: IS he here?

না বলতে be-এর পরেই not। প্রশ্ন করতে be-কে সামনে নিয়ে এসো।

I'm not hungry. · Are you ready? · Is she your friend?

প্রশ্ন করতে শুধু প্রথম দুই শব্দ উল্টে দাও। নতুন কিছু শিখতে হবে না।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I'm not hungry.আমার খিদে নেই।

He isn't at home.সে বাসায় নেই।

Are you okay?তুমি ঠিক আছো?

Is she your friend?সে কি তোমার বন্ধু?

Yes, I am. / No, I'm not.হ্যাঁ। / না।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি ক্লান্ত নই।I am not tired.
তারা বাসায় নেই।They aren't at home.
তুমি কি ছাত্রী?Are you a student?
এটা কি দূরে?Is it far?
সে কি রেগে আছে?Is he angry?
আমরা কি দেরি করেছি?Are we late?

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

নতুন বন্ধুকে করতে পারো, এমন তিনটা প্রশ্ন লেখো।

Write 3 questions you could ask a new friend.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day

I have ______

আমার ___ আছে

The pattern · ছাঁচ

I / You / We / They + have + ______

বাংলা জিনিসটাকে আগে রাখে: 'আমার বোন আছে'। ইংরেজি মানুষকে আগে রাখে: I have a sister.

I have two brothers. · We have time. · I have an idea.

'আছে' মানেই 'is' নয়। মালিকানা বোঝালে have।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I have two brothers.আমার দুই ভাই আছে।

I have a phone.আমার ফোন আছে।

We have time.আমাদের সময় আছে।

They have a garden.তাদের বাগান আছে।

I have an idea.আমার একটা বুদ্ধি আছে।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমার একটা ছোট বোন আছে।I have a little sister.
আমাদের আজ ক্লাস আছে।We have class today.
তাদের তিনটা গরু আছে।They have three cows.
আমার একটা স্বপ্ন আছে।I have a dream.
তোমার বড় মন।You have a big heart.
আমার একটা প্রশ্ন আছে।I have a question.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

তোমার কী কী আছে, তিনটা বাক্য লেখো।

Write 3 sentences about what you have.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day

He has · She has · It has

তার ___ আছে

The pattern · ছাঁচ

He / She / It + has + ______

একজন হলে have বদলে has হয়। ব্যস, এটুকুই।

She has long hair. · He has a bicycle. · It has four legs.

সেই একই এক সেকেন্ডের নিয়ম: he, she, it হলে has, বাকি সবাই have।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

She has long hair.তার লম্বা চুল।

He has a bicycle.তার সাইকেল আছে।

My mother has a shop.মায়ের একটা দোকান আছে।

She has a headache.তার মাথাব্যথা করছে।

It has four legs.এটার চারটা পা।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

তার জ্বর আছে।She has a fever.
তার ভালো চাকরি আছে।He has a good job.
আমার বোনের চশমা আছে।My sister has glasses.
তার দুটো সন্তান আছে।She has two children.
বাড়িটার একটা বড় দরজা আছে।The house has a big door.
তার অনেক বন্ধু আছে।He has many friends.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

অন্য কারো কী আছে, তিনটা বাক্য লেখো।

Write 3 sentences about what someone else has.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day

I don't have · She doesn't have

আমার নেই

The pattern · ছাঁচ

I don't have ______ She doesn't have ______

নেই বোঝাতে don't have বা doesn't have। বাংলার 'নেই' এক শব্দ, ইংরেজির দুই।

I don't have money. · She doesn't have time.

doesn't এলে has আবার have হয়ে যায়। টুপি একজনই পরবে।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I don't have money.আমার টাকা নেই।

She doesn't have time.তার সময় নেই।

We don't have class today.আজ আমাদের ক্লাস নেই।

He doesn't have a car.তার গাড়ি নেই।

They don't have children.তাদের সন্তান নেই।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমার আজ সময় নেই।I don't have time today.
তার ফোন নেই।She doesn't have a phone.
আমাদের চাল নেই।We don't have rice.
তার ভাই নেই।He doesn't have a brother.
তাদের বাড়ি নেই।They don't have a house.
আমার কোনো প্রশ্ন নেই।I don't have any questions.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

তোমার যা নেই কিন্তু চাও, তিনটা বাক্য লেখো।

Write 3 sentences about what you do not have, and want.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day

Do you have…? · Does she have…?

তোমার কি ___ আছে?

The pattern · ছাঁচ

DO you have ______ ? DOES he have ______ ?

প্রশ্নে Do বা Does সামনে বসে, আর তারপর have সাধারণ থাকে।

Do you have a pen? · Does he have a job?

"Does she has" কখনো নয়। Does এলে have সাধারণ।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

Do you have a pen?তোমার কলম আছে?

Does he have a job?তার চাকরি আছে?

Do they have children?তাদের সন্তান আছে?

Do you have change?আপনার খুচরা আছে?

Does it have a name?এটার কি নাম আছে?

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

তোমার কি ভাই আছে?Do you have a brother?
তার কি সময় আছে?Does she have time?
আপনাদের কি ছোট সাইজ আছে?Do you have a smaller size?
তার কি জ্বর আছে?Does he have a fever?
তোমাদের কি আজ ক্লাস আছে?Do you have class today?
এটার কি দাম আছে?Does it have a price?

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

দোকানদারকে করবে, এমন তিনটা প্রশ্ন লেখো।

Write 3 questions to ask a shopkeeper.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day

I / You / We / They + VERB

রোজকার কাজের কথা

The pattern · ছাঁচ

I + go / eat / work / study + ______

রোজ যা করো, তার জন্য সাধারণ ক্রিয়া। কোনো বদল নেই।

I go to school every day. · We study English.

ক্রিয়া একা বোলো না। সবসময় বাক্যের ভিতরে বলো: "I cook rice", শুধু "cook" নয়।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I go to school every day.আমি রোজ স্কুলে যাই।

We study English.আমরা ইংরেজি পড়ি।

They live in Dhaka.তারা ঢাকায় থাকে।

I help my mother.আমি মাকে সাহায্য করি।

You speak very well.তুমি খুব ভালো বলো।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি সকালে চা খাই।I drink tea in the morning.
আমরা রোজ ইংরেজি পড়ি।We study English every day.
তারা মাঠে খেলে।They play in the field.
আমি বাজারে যাই।I go to the market.
আমি রাতে বই পড়ি।I read a book at night.
আমরা একসাথে খাই।We eat together.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

তুমি প্রতিদিন যা করো, তিনটা লেখো।

Write 3 things you do every single day.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ১০

He / She / It + VERB + s

ছোট্ট -s

The pattern · ছাঁচ

He / She / It + VERB + s

একজন অন্য কেউ কাজ করলে ক্রিয়ার মাথায় ছোট্ট টুপি বসে: -s।

go → goes · do → does · watch → watches · study → studies

বাংলায় এমন কিছু নেই, তাই মুখ বারবার ভুলবে। দুই সপ্তাহ ধীরে বলো, তারপর নিজে থেকেই ঠিক হয়ে যাবে।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

He works in a shop.সে দোকানে কাজ করে।

She goes to school.সে স্কুলে যায়।

My mother cooks well.মা ভালো রান্না করে।

The shop opens at nine.দোকান নয়টায় খোলে।

She studies every night.সে রোজ রাতে পড়ে।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

সে ভাত খায়।She eats rice.
সে গান গায়।He sings songs.
বাচ্চাটা কাঁদে।The baby cries.
আমার ভাই গাড়ি চালায়।My brother drives a car.
সে টিভি দেখে।She watches TV.
সে চেষ্টা করে।He tries.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

তোমার মা বা বন্ধুর দিন নিয়ে তিনটা বাক্য লেখো।

Write 3 sentences about your mother's or your friend's day.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ১১

I don't + VERB

আমি ___ করি না

The pattern · ছাঁচ

I / You / We / They + don't + VERB

কাজে 'না' বলতে don't, আর তার পরে সাধারণ ক্রিয়া।

I don't understand. · We don't eat fish.

'not' একা বসে না। "I not understand" ভাঙা, "I don't understand" ঠিক।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I don't understand.আমি বুঝি না।

We don't eat fish.আমরা মাছ খাই না।

They don't live here.তারা এখানে থাকে না।

I don't know him.আমি তাকে চিনি না।

I don't want to go.আমি যেতে চাই না।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি ইংরেজি বলি না (এখনো)।I don't speak English (yet).
আমরা মাংস খাই না।We don't eat meat.
আমি তাকে চিনি না।I don't know her.
তারা এখানে কাজ করে না।They don't work here.
আমি টিভি দেখি না।I don't watch TV.
আমি হাল ছাড়ি না।I don't give up.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

তুমি যা করো না, তিনটা লেখো।

Write 3 things you do NOT do.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ১২

He doesn't + VERB

সে ___ করে না

The pattern · ছাঁচ

He / She / It + doesn't + VERB

doesn't এলে ক্রিয়ার -s চলে যায়। এক বাক্যে টুপি একটাই।

She doesn't eat fish. · It doesn't work.

"She doesn't eats" ভুল। সোনালি নিয়ম: doesn't থাকলে ক্রিয়া সাধারণ।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

She doesn't eat fish.সে মাছ খায় না।

He doesn't know me.সে আমাকে চেনে না।

It doesn't work.এটা কাজ করে না।

My father doesn't smoke.বাবা ধূমপান করেন না।

She doesn't like tea.সে চা পছন্দ করে না।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

সে সকালে ওঠে না।She doesn't wake up early.
সে ইংরেজি বলে না।He doesn't speak English.
এটা খোলে না।It doesn't open.
আমার বোন মিথ্যা বলে না।My sister doesn't lie.
সে আমাকে সাহায্য করে না।He doesn't help me.
দোকানটা শুক্রবারে খোলে না।The shop doesn't open on Friday.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

তোমার বাড়ির কেউ যা করে না, তিনটা বাক্য লেখো।

Write 3 sentences: what someone in your house does not do.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ১৩

Do you…? · Does she…?

কাজ নিয়ে প্রশ্ন

The pattern · ছাঁচ

DO / DOES + WHO + VERB ?

কাজ নিয়ে প্রশ্নের চাবি Do আর Does। তারপর ক্রিয়া সাধারণ।

Do you speak English? · Does she live in Dhaka?

"Does she lives here?" ভুল। Does-এর পরে ক্রিয়ায় -s বসে না।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

Do you speak English?তুমি ইংরেজি বলো?

Does she live in Dhaka?সে কি ঢাকায় থাকে?

Do they know you?তারা কি তোমাকে চেনে?

Do you understand me?তুমি আমাকে বুঝতে পারছো?

Does it hurt?ব্যথা করছে?

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

তুমি কি রোজ পড়ো?Do you study every day?
সে কি এখানে কাজ করে?Does he work here?
তুমি কি চা খাও?Do you drink tea?
তারা কি বাংলা বোঝে?Do they understand Bangla?
সে কি রান্না করে?Does she cook?
তুমি কি আমাকে চেনো?Do you know me?

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

শিক্ষককে করবে, এমন তিনটা প্রশ্ন লেখো।

Write 3 questions to ask your teacher.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ১৪

I am + VERB-ing

আমি ___ করছি

The pattern · ছাঁচ

I + am + VERB + ing

এই মুহূর্তে যা ঘটছে। বাংলার 'করছি'-র মতোই, শুধু দুই টুকরায়।

I am cooking now. · I am learning English.

"I eating" ভাঙা। -ing এর আগে am, is বা are বসাতেই হবে।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I am cooking now.আমি এখন রান্না করছি।

I am learning English.আমি ইংরেজি শিখছি।

I am trying my best.আমি সর্বোচ্চ চেষ্টা করছি।

I am waiting for you.আমি তোমার জন্য অপেক্ষা করছি।

I am not sleeping.আমি ঘুমাচ্ছি না।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি এখন লিখছি।I am writing now.
আমি ভাত খাচ্ছি।I am eating rice.
আমি তোমার কথা শুনছি।I am listening to you.
আমি কাজ করছি না।I am not working.
আমি এখন পড়ছি।I am studying now.
আমি শিখছি, তাই ভুল করছি।I am learning, so I am making mistakes.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

চারপাশে তাকাও। এখন যা ঘটছে, তিনটা লেখো।

Look around you. Write 3 things happening right now.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ১৫

He is / They are + VERB-ing

সে বা তারা ___ করছে

The pattern · ছাঁচ

He is ______ing They are ______ing

একই কাঠামো, শুধু be বদলায়। কাজটা একই থাকে।

She is studying. · It is raining. · They are laughing.

তিন টুকরাই লাগবে: be + ক্রিয়া + ing। "He is work" নয়, "He is working"।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

She is studying.সে পড়ছে।

He is talking on the phone.সে ফোনে কথা বলছে।

It is raining.বৃষ্টি হচ্ছে।

They are laughing.তারা হাসছে।

We are waiting.আমরা অপেক্ষা করছি।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

মা রান্নাঘরে রান্না করছেন।Mother is cooking in the kitchen.
বাচ্চারা বাইরে খেলছে।The children are playing outside.
সে ঘুমাচ্ছে।She is sleeping.
বৃষ্টি পড়ছে না।It isn't raining.
তারা কথা বলছে না।They aren't talking.
আমরা ইংরেজি শিখছি।We are learning English.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

একটা ছবি বা তোমার ঘরটা তিন বাক্যে বর্ণনা করো।

Describe a photo, or the room around you, in 3 sentences.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ১৬

Every day vs Right now

রোজ বনাম এখন

The pattern · ছাঁচ

EVERY DAY: I eat rice. RIGHT NOW: I am eating rice.

অভ্যাস হলে সাধারণ ক্রিয়া, এই মুহূর্তে হলে be + ing।

She works. / She is working now. · It rains in June. / It is raining.

নিজেকে জিজ্ঞেস করো: এটা কি রোজকার, নাকি এখনকার? উত্তরটাই কাল ঠিক করে দেয়।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I eat rice. / I am eating rice.খাই / খাচ্ছি

She works. / She is working now.কাজ করে / করছে

It rains in June. / It is raining.হয় / হচ্ছে

We speak Bangla. / We are speaking English.বলি / বলছি

Are you listening?তুমি কি শুনছো?

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি রোজ সকালে হাঁটি।I walk every morning.
আমি এখন হাঁটছি।I am walking now.
সে দোকানে কাজ করে।She works in a shop.
সে এখন কাজ করছে।She is working now.
তুমি কি এখন পড়ছো?Are you studying now?
আমরা রোজ ইংরেজি পড়ি।We study English every day.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

দুটো অভ্যাসের বাক্য আর দুটো 'এখন'-এর বাক্য লেখো।

Write 2 habit sentences and 2 'right now' sentences.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ১৭

I was · She was · They were

ছিলাম, ছিল

The pattern · ছাঁচ

I / He / She / It → WAS You / We / They → WERE

am আর is অতীতে গিয়ে was, are গিয়ে were। নতুন কিছু নয়।

I was tired last night. · We were at my aunt's house.

এটা am/is/are-এরই কালকের পোশাক। দুটো শব্দ, ব্যস।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I was tired last night.কাল রাতে আমি ক্লান্ত ছিলাম।

She was very kind.সে খুব ভালো ছিল।

It was a good day.দিনটা ভালো ছিল।

We were at my aunt's house.আমরা খালার বাসায় ছিলাম।

They were happy.তারা খুশি ছিল।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি কাল অসুস্থ ছিলাম।I was sick yesterday.
সে বাসায় ছিল।He was at home.
আমরা স্কুলে ছিলাম।We were at school.
দিনটা কঠিন ছিল।The day was difficult.
তুমি ঠিক ছিলে।You were right.
তারা ভয় পেয়েছিল।They were afraid.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

কাল তোমার কেমন লেগেছিল, তিনটা বাক্য লেখো।

Write 3 sentences about how you felt yesterday.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ১৮

wasn't · weren't · Were you…?

ছিলাম না, ছিলে কি?

The pattern · ছাঁচ

He wasn't here. WERE you there?

না বলতে was বা were-এর পরে not। প্রশ্ন করতে সেটাকে সামনে নাও।

I wasn't ready. · Were you there? · Why were you late?

চতুর্থ দিনের সেই একই কৌশল, শুধু অতীতে। প্রথম দুই শব্দ উল্টে দাও।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I wasn't ready.আমি প্রস্তুত ছিলাম না।

He wasn't at home.সে বাসায় ছিল না।

They weren't angry.তারা রাগ করেনি।

Were you there?তুমি কি ওখানে ছিলে?

Why were you late?তুমি দেরি করলে কেন?

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি ভয় পাইনি।I wasn't afraid.
সে ওখানে ছিল না।She wasn't there.
আমরা প্রস্তুত ছিলাম না।We weren't ready.
তুমি কি কাল বাসায় ছিলে?Were you at home yesterday?
এটা কি কঠিন ছিল?Was it difficult?
তারা কি খুশি ছিল?Were they happy?

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

কাল তুমি যা ছিলে না, তিনটা বাক্য লেখো।

Write 3 sentences: what you were NOT yesterday.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ১৯

Regular past: VERB + ed

সাধারণ অতীত: -ed

The pattern · ছাঁচ

WHO + VERB + ed + ______

বেশিরভাগ ক্রিয়ার শেষে শুধু -ed বসে, আর অতীত হয়ে যায়।

study → studied · try → tried · stop → stopped

y-এর আগে ব্যঞ্জন থাকলে ied। ছোট শব্দ এক ব্যঞ্জনে শেষ হলে সেটা দ্বিগুণ।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I worked all day.সারাদিন কাজ করেছি।

She cooked fish.সে মাছ রান্না করেছে।

He helped me.সে আমাকে সাহায্য করেছে।

We watched a movie.আমরা সিনেমা দেখেছি।

I tried my best.আমি চেষ্টা করেছিলাম।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি কাল ইংরেজি পড়েছি।I studied English yesterday.
সে দরজা খুলেছে।She opened the door.
আমরা অপেক্ষা করেছিলাম।We waited.
বৃষ্টি থেমে গেছে।The rain stopped.
আমি তোমাকে ফোন করেছিলাম।I called you.
সে আমাকে সাহায্য করেছিল।He helped me.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

কাল যা যা করেছো, তিনটা লেখো।

Write 3 things you did yesterday (regular verbs).

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ২০

The 20 rebels

যারা -ed নেয় না

The pattern · ছাঁচ

go → went · eat → ate · see → saw · take → took · come → came

এই ক্রিয়াগুলো পুরো বদলে যায়, আর এগুলোই সবচেয়ে বেশি লাগে।

give → gave · make → made · say → said · tell → told · do → did · get → got · buy → bought · think → thought · know → knew · find → found · speak → spoke · write → wrote · read → read · sleep → slept · run → ran

লিস্ট মুখস্থ কোরো না। প্রতিটা দিয়ে নিজের জীবনের একটা সত্যি বাক্য বানাও।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I went to the market.আমি বাজারে গিয়েছিলাম।

She said nothing.সে কিছু বলেনি।

We ate together.আমরা একসাথে খেয়েছি।

He bought a shirt.সে একটা শার্ট কিনেছে।

I slept early.আমি তাড়াতাড়ি ঘুমিয়েছি।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি সকাল ৭টায় উঠেছি।I woke up at seven.
মা মাছ রান্না করেছিলেন।Mother cooked fish.
সে আমাকে একটা বই দিয়েছে।He gave me a book.
আমি তোমাকে দেখেছি।I saw you.
আমরা অনেক কথা বলেছি।We spoke a lot.
সে সত্যি বলেছে।She told the truth.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

তিনটা রেবেল দিয়ে নিজের জীবনের সত্যি বাক্য লেখো।

Use 3 rebels in true sentences about your life.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ২১

didn't · Did you…?

করিনি, করেছিলে কি?

The pattern · ছাঁচ

I didn't GO. DID you GO?

did নিজেই অতীত বহন করে, তাই ক্রিয়া আবার সাধারণ রূপে ফিরে যায়।

I didn't go. · Did you see him? · Why did he leave?

"Did you went?" ভুল। এক বাক্যে অতীত একবারই, দুবার নয়।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I didn't go.আমি যাইনি।

She didn't eat.সে খায়নি।

Did you see him?তুমি কি তাকে দেখেছো?

Did she call you?সে কি ফোন করেছিল?

Why did he leave?সে চলে গেল কেন?

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি কাল পড়িনি।I didn't study yesterday.
সে কিছু বলেনি।He didn't say anything.
আমরা যাইনি।We didn't go.
তুমি কি কাল আমাকে ফোন করেছিলে?Did you call me yesterday?
সে কি খেয়েছে?Did she eat?
তুমি কী করেছিলে?What did you do?

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

কাল যা করোনি, তিনটা লেখো।

Write 3 things you did NOT do yesterday.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ২২

will + VERB

করবো, হবে

The pattern · ছাঁচ

WHO + will + VERB (plain)

সিদ্ধান্ত, প্রতিশ্রুতি আর অনুমান, তিনটাই will দিয়ে।

I will call you tonight. · She will come tomorrow.

will-এর শেষে কখনো -s বসে না, আর পরে কখনো 'to' বসে না।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I will call you tonight.আজ রাতে ফোন করবো।

She will come tomorrow.সে কাল আসবে।

I'll help you.আমি সাহায্য করবো।

It will rain, I think.মনে হয় বৃষ্টি হবে।

I will never give up.আমি কখনো হাল ছাড়বো না।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

কাল আমি সকালে উঠবো।I will wake up early tomorrow.
আমি এক ঘণ্টা পড়বো।I will study for one hour.
সে তোমাকে সাহায্য করবে।He will help you.
আমরা ঠিক থাকবো।We will be fine.
আমি একদিন ভালো ইংরেজি বলবো।One day I will speak English well.
আমি ভুলবো না।I won't forget.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

নিজেকে দেওয়া তিনটা প্রতিশ্রুতি লেখো।

Write 3 promises to yourself.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ২৩

won't · Will you…?

করবো না, করবে কি?

The pattern · ছাঁচ

I won't ______ WILL you ______ ?

will not মুখে এসে হয় won't। প্রশ্নে will সামনে চলে আসে।

I won't be late. · Will you help me? · When will you come?

"Will you…?" শুধু প্রশ্ন নয়, ভদ্র অনুরোধও। রোজ কাজে লাগবে।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I won't be late.আমি দেরি করবো না।

She won't come today.সে আজ আসবে না।

Will you help me?তুমি কি সাহায্য করবে?

When will you come?তুমি কখন আসবে?

What will happen?কী হবে?

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি হাল ছাড়বো না।I won't give up.
সে কাল আসবে না।He won't come tomorrow.
তুমি কি কাল স্কুলে যাবে?Will you go to school tomorrow?
এটা কি যথেষ্ট হবে?Will it be enough?
আমরা কখন খাবো?When will we eat?
তুমি কি আমাকে ভুলে যাবে?Will you forget me?

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

যা আর কখনো করবে না, তিনটা লেখো।

Write 3 things you will NOT do again.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ২৪

going to (a plan already made)

করতে যাচ্ছি

The pattern · ছাঁচ

I am / She is + going to + VERB

আগেই ঠিক করা পরিকল্পনা হলে going to।

I am going to study tonight. · We are going to move house.

বলতে বলতে ঠিক করলে will, আগে থেকে ঠিক থাকলে going to। গুলিয়ে ফেললেও কেউ ভুল বুঝবে না।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I am going to study tonight.আজ রাতে পড়বো।

She is going to get married.তার বিয়ে হতে যাচ্ছে।

We are going to move house.আমরা বাসা বদলাবো।

It is going to rain.বৃষ্টি হবে।

I'm going to try again.আমি আবার চেষ্টা করবো।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি বাজারে যেতে যাচ্ছি।I am going to go to the market.
সে ডাক্তার দেখাতে যাচ্ছে।She is going to see a doctor.
আমরা কাল দেখা করবো।We are going to meet tomorrow.
তুমি কি খাবে?Are you going to eat?
আমি ইংরেজি শিখতে যাচ্ছি।I am going to learn English.
সে আসবে না।She isn't going to come.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

এই সপ্তাহের তিনটা সত্যিকারের পরিকল্পনা লেখো।

Write 3 real plans for this week.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ২৫

can · can't

পারি, পারি না

The pattern · ছাঁচ

WHO + can / can't + VERB (plain)

can মানে পারা, আর তার পরে ক্রিয়া সবসময় সাধারণ।

I can speak a little English. · She can't come today.

"She cans" নয়, "He can to swim" নয়। can-এর পরে কখনো 'to' বসে না।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I can speak a little English.আমি একটু ইংরেজি বলতে পারি।

She can't come today.সে আজ আসতে পারবে না।

Can you help me, please?একটু সাহায্য করবেন?

Can I ask you something?একটা কথা জিজ্ঞেস করতে পারি?

You can do this.তুমি এটা পারবে।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি সাঁতার কাটতে পারি না।I can't swim.
সে রান্না করতে পারে।She can cook.
আমি তোমাকে শুনতে পাচ্ছি না।I can't hear you.
তুমি কি আস্তে বলতে পারবে?Can you speak slowly?
আমি কি ভিতরে আসতে পারি?Can I come in?
আমি এটা পারবো।I can do this.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

যা পারো তিনটা, আর যা এখনো পারো না, একটা।

Write 3 things you can do, and 1 you can't do yet.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ২৬

want to · need to · have to

চাই, দরকার, করতেই হবে

The pattern · ছাঁচ

WHO + want / need / have + TO + VERB

তিনটার পরেই TO, আর তারপর সাধারণ ক্রিয়া। একটা কাঠামো, অসংখ্য বাক্য।

I want to learn English. · I need to rest. · I have to go now.

-s শুধু প্রথম শব্দে বসে: He wants to go, He want to goes নয়।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I want to learn English.আমি ইংরেজি শিখতে চাই।

I need to rest.আমার বিশ্রাম দরকার।

I have to go now.আমাকে এখন যেতেই হবে।

She needs to see a doctor.তার ডাক্তার দেখানো দরকার।

He has to work tomorrow.তাকে কাল কাজ করতে হবে।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমি ঘুমাতে চাই।I want to sleep.
আমার চাল কিনতে হবে।I need to buy rice.
আমাকে পড়তেই হবে।I have to study.
সে বাড়ি যেতে চায়।She wants to go home.
আমাদের তাড়াতাড়ি করতে হবে।We need to hurry.
তোমাকে চেষ্টা করতেই হবে।You have to try.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

একটা 'চাই', একটা 'দরকার', একটা 'করতেই হবে' লেখো।

Write 1 thing you want to do, 1 you need to, 1 you have to.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ২৭

Polite English

ভদ্র ভাষা

The pattern · ছাঁচ

Could you…? · May I…? · You should… · I think…

এই কয়েকটা বাক্যই যেকোনো মানুষের সাথে কথা বলার দরজা খুলে দেয়।

Could you help me, please? · May I come in? · You should rest.

"Sorry, I didn't understand. Could you repeat, please?" এই একটা বাক্য মুখস্থ রাখো। না বুঝলে চুপ থেকো না।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

Could you help me, please?একটু সাহায্য করবেন?

May I come in?আসতে পারি?

Sorry, I didn't understand.দুঃখিত, বুঝিনি।

You should rest.তোমার বিশ্রাম নেওয়া উচিত।

I think you are right.আমার মনে হয় তুমি ঠিক।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আরেকবার বলবেন?Could you repeat that, please?
একটু আস্তে বলবেন?Could you speak slowly, please?
মাফ করবেন, টয়লেট কোথায়?Excuse me, where is the toilet?
তোমার ডাক্তার দেখানো উচিত।You should see a doctor.
চিন্তা করা উচিত নয়।You shouldn't worry.
অনেক ধন্যবাদ।Thank you so much.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

এই সপ্তাহে ব্যবহার করবে, এমন তিনটা ভদ্র বাক্য লেখো।

Write 3 polite sentences you will use this week.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ২৮

What · Where · When · Who · Why · How

প্রশ্নের ছয় চাবি

The pattern · ছাঁচ

Q-WORD + HELPER + WHO + VERB ?

কী বা কোথায়, তারপর is/do/did/will/can, তারপর কে, তারপর ক্রিয়া।

Where do you live? · What is she doing? · Why did he leave?

'কে' নিজেই কর্তা হলে helper লাগে না: "Who wants tea?"

Watch · দেখো ও তিনবার জোরে বলো

What is your name?তোমার নাম কী?

Where do you live?তুমি কোথায় থাকো?

When does it start?এটা কখন শুরু হয়?

Why are you sad?তুমি মন খারাপ কেন?

How can I help you?আমি কীভাবে সাহায্য করবো?

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

তুমি কী করছো?What are you doing?
সে কোথায় থাকে?Where does she live?
ক্লাস কখন শুরু হয়?When does the class start?
ওই লোকটা কে?Who is that man?
তুমি কেন কাঁদছো?Why are you crying?
সে কাল কী বলেছিল?What did he say yesterday?

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

পাঁচটা প্রশ্ন লেখো। আজই একজনকে জিজ্ঞেস করো।

Write 5 questions. Then ask a real person today.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ২৯

How much · How many · How long · How far

কত? কয়টা? কতক্ষণ?

The pattern · ছাঁচ

How much (দাম) · How many (সংখ্যা) · How long (সময়) · How far (দূরত্ব)

গোনা যায় এমন জিনিসে how many, গোনা যায় না এমন জিনিসে how much।

How much rice? · How many eggs? · How long does it take?

চাল গোনা যায় না, তাই how much rice। ডিম গোনা যায়, তাই how many eggs।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

How much is this?এটার দাম কত?

How many brothers do you have?তোমার কয় ভাই?

How long does it take?কতক্ষণ লাগে?

How far is the school?স্কুল কত দূর?

Which one do you want?তুমি কোনটা চাও?

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

এটার দাম কত?How much is it?
তোমার কয়টা বই আছে?How many books do you have?
কতক্ষণ অপেক্ষা করতে হবে?How long do I have to wait?
বাজার কত দূর?How far is the market?
তুমি কয়টায় ঘুমাও?What time do you sleep?
তুমি কোনটা পছন্দ করো?Which one do you like?

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

দোকানে করবে, এমন পাঁচটা প্রশ্ন লেখো।

Write 5 questions you would ask in a shop.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি
Day ৩০

Free speaking, from your heart

এবার নিজের কথা, নিজের ভাষায়

The pattern · ছাঁচ

I think ______ , because ______ . For example ______ . So ______ .

মতামতের কাঠামো। এটা পারলে তুমি আর শিক্ষার্থী নও, বক্তা।

আজ সব একসাথে: বর্তমান, অতীত, ভবিষ্যৎ, প্রশ্ন আর অনুভূতি।

ত্রিশ দিন আগে এই পাতাটা তুমি ভরতে পারতে না। সেটাই আজকের সবচেয়ে বড় কথা।

Watch · দেখো ও তিনবার জোরে বলো

I think English is important, because it opens many doors.কারণ এটা অনেক দরজা খুলে দেয়।

For example, I can read and work.যেমন, আমি পড়তে ও কাজ করতে পারি।

So I study every day, even when it is hard.তাই আমি রোজ পড়ি, কঠিন হলেও।

Thirty days ago I could not say this.ত্রিশ দিন আগে আমি এটা বলতে পারতাম না।

I am not finished. I am just beginning.আমি শেষ করিনি, সবে শুরু করেছি।

Swap · একই ছাঁচে নিজের আটটা বাক্য

লেখার সময় প্রতিটা জোরে বলো। যা লেখো সেটা এই ব্রাউজারেই জমা থাকে।

Say it · আগে বলো, তারপর লেখো

আমার মনে হয় ইংরেজি শেখা জরুরি।I think learning English is important.
আমি রোজ পড়ি, কারণ আমি ভালো করতে চাই।I study every day, because I want to do well.
কাল আমি ভুল করেছি, কিন্তু আমি থামিনি।Yesterday I made mistakes, but I didn't stop.
আমি একদিন সবার সাথে ইংরেজিতে কথা বলবো।One day I will speak English with everyone.
আমি আর ভয় পাই না।I am not afraid anymore.
এটা আমার শুরু, শেষ নয়।This is my beginning, not my end.

আগে নিজে চেষ্টা, তারপর মিলাও। ছাঁচ ঠিক থাকলে আলাদা বাক্যও সঠিক, ছাঁচটাই আসল।

From the heart · নিজের মন থেকে

নিজের গল্প লেখো: কাল, আজ, আগামীকাল। অন্তত ছয় বাক্য, তারপর জোরে পড়ো।

Write your own story: yesterday, today, and tomorrow. 6+ sentences, then read it aloud.

সব জোরে বলেছি · গতকালের পাতা আগে পড়েছি

যে ক্রিয়াগুলো পুরো বদলে যায়, সেগুলো এখানে জমাও, আর নিজের যে বাক্যটা আজ সবচেয়ে ভালো লেগেছে সেটাও। সপ্তাহে একবার পুরোটা জোরে পড়ো।

Day 31 is the day you stop needing this book.

৩১তম দিন হলো সেই দিন, যেদিন অভ্যাসগুলো খাতা ছাড়াই চলে: সারাদিন যা করছ তা ইংরেজিতে বলা, রোজ রাতে দিনটা জোরে বলা, দিনে একটা সত্যিকারের জিনিস পড়া, সপ্তাহে অন্তত একজন মানুষের সাথে ইংরেজিতে কথা বলা, আর না বুঝলে চুপ না থেকে বলা: "Sorry, I didn't understand."

Speak badly. Speak today.

কাল নিখুঁত ইংরেজির চেয়ে আজকের ভাঙা ইংরেজি অনেক বেশি দামি।